শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিবিসি রিপোর্ট: বাংলাদেশে ভিন্নমত দমনে প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ প্রয়োগ করা হচ্ছে

সালেহ্ বিপ্লব: [২] এই অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তারা বলেছে, বাংলাদেশে ভিন্নমত দমন করতে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা অ্যাকটিভিস্ট ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ ও হয়রানি করে প্রকাশ্যে সরকারের সমালোচনা বন্ধ করার জন্য চাপ দিচ্ছে।

[৩]  তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশে প্রত্যক্ষ বা পরোক্ষ কোন বাধা নেই।

[৪] সম্প্রতি ফ্রান্সে অবস্থানরত ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়া জেলার বাড়িতে দুজন পুলিশ সদস্য তার বৃদ্ধ মা এবং মামাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন বলে জানিয়েছেন পিনাকী ভট্টাচার্য ।

[৪] পিনাকী ভট্টাচার্য দীর্ঘদিন ধরে তার লেখার মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং সেইসঙ্গে সরকারের সমালোচনা করে আসছেন। তার ধারণা, এই লেখালেখির জের ধরেই তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

[৫] তিনি বলেন, "আমার ব্যাপারে কিছু জানার থাকলে তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবে। আমার বাসায় গিয়ে পরিবারকে জিজ্ঞাসাবাদ করা তো এক ধরণের পরোক্ষ হুমকি। আমি খুবই উদ্বিগ্ন। আসলে এগুলো হল আমার লেখালেখি বন্ধ করতে চাপ সৃষ্টির কৌশল। যেন আমি লেখালেখি থেকে বিরত থাকি।

[৬] এর আগে জুলাই মাসে ব্লগার আসাদ নূরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পাশাপাশি তার বরগুনার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তার বাবা ও মাসহ পরিবারের ৬ সদস্যকে দুদিন আটক রাখারও অভিযোগ রয়েছে।

[৭] গত এপ্রিলে সুইডেন প্রবাসী বাংলাদেশি মানবাধিকারকর্মী ও সাংবাদিক তাসনিম খলিল অভিযোগ করেছিলেন, তার লেখালেখির কারণে সিলেটে তার মায়ের বাড়িতে গিয়ে গোয়েন্দা সংস্থার সদস্যরা ভয়ভীতি দেখিয়েছে।

[৮]মানবাধিকারকর্মী ও তাদের পরিবারের সদস্যদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর এমন হয়রানি বন্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চারটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। সংস্থাগুলো হচ্ছে,  অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এবং রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস।

[৯] এছাড়াও সরকার ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে  ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করছে, এই দাবি করে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাগুলো। তারা বলছে এই আইনের আওতায় তারা নির্বিচারে গ্রেপ্তার, অনির্দিষ্টকালের জন্য আটক রাখাসহ মানুষকে গুম করে দেয়া হচ্ছে।

[১০] তবে যারা এসব অভিযোগ আনছেন তাদের কেউ অফিশিয়ালি অভিযোগ দায়ের না করায় এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। তার মতে বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশে প্রত্যক্ষ বা পরোক্ষ কোন বাধা নেই।

[১১] তিনি বলেন, "সংবিধান অনুযায়ী প্রত্যেক গণমাধ্যমকর্মী এবং স্বাধীনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা লেখেন তারা সমালোচনা করার অধিকার রাখেন। এজন্য যদি কাউকে হয়রানি করা হয় বা ভয়ভীতি দেখানো হয় তাহলে তার উচিত হবে নিকটস্থ থানা, তথ্য মন্ত্রণালয় না হলে সংসদীয় কমিটির চেয়ারম্যানের কাছে অভিযোগ করা। তাহলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।"

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়