শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাটর্নি জেনারেল হিসেবে বেতন নেননি রফিক উল হক

নূর মোহাম্মদ: [২] রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে ১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ব্যারিস্টার রফিক উল হক। এ সময়ে তিনি কোনও সম্মানী নেননি, বরং নিজের উপার্জন মানুষের সেবায় বিলিয়ে দিয়েছেন বলে জানান আইনজীবীরা।

[৩] জানাজা শেষে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, এ মৃত্যু আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। অসাংবিধানিক সরকারের সময় গণতন্ত্রের অভিযাত্রায় তিনি ছিলেন অগ্রসৈনিক। এক-এগারোর সময় দুই নেত্রীর পক্ষে মামলা পরিচালনা করে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।

[৪] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, তিনি ছিলেন আইন অঙ্গনের দিকপাল, আমাদের শিক্ষাগুরু ও পথিকৃৎ। তিনি পেশাদারিত্বের মাধ্যমে আইন পেশার সম্মান ও মর্যাদা উজ্জ্বল করে গেছেন।

[৫] সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, সারা জীবন তিনি গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে লড়াই করেছেন। এক-এগারোয় তিনি যে ভূমিকা রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। এই দুঃসময়ে ব্যারিস্টার রফিক-উল হকের মতো মানুষের খুব প্রয়োজন ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়