শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুশি দিনমজুর

শাহাদাত হোসেন: [২] রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শাহনগর এলাকার অসহায় দিনমজুর মোহাম্মদ আব্দুল শুক্কুর প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ঘর পেয়ে খুশিতে আত্মহারা।

[৩] মোহাম্মদ আব্দুল শুক্কুরের বসত ভিটা থাকার সত্বেও অর্থের অভাবে তার বসত ভিটাতে ঘর নির্মাণ করতে পারেনি। সারাদিন পরিশ্রম করে যা আয় করতো তা দিয়ে দিনমজুর শুক্করের সংসার চলে।ঘর নির্মাণ করার মত কোনো টাকা জমানো ছিল না। কষ্টের মধ্যে স্ত্রী-সন্তান নিয়ে একটি ঝুঁপড়ি ঘরে কোনো রকম জীবনযাপন করে রাত কাটাতেন। স্বপ্নে কোনো দিন ভাবেনি তার ঝুঁপড়ি ঘরটি এক দিন পাকা ঘর হবে।

[৪] প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় “যার জমি আছে, ঘর নাই’ প্রকল্পের মাধ্যমে ঘর পেয়ে খুশি আব্দুল শুক্কুর।

[৫] আব্দুল শুক্কুর পাকা ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি কখনো স্বপ্নেও ভাবিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পাকা বাড়িতে থাকবো।দিনমজুরী করে যে টাকা আয় করি, তা দিয়ে সংসারের খরচ চালাতে পারি না, সেখানে পাকাঘর তৈরি করা সম্ভব নয়। সব কিছু সম্ভব হয়েছে ইউএনও স্যারের জন্য। তিনি আমার দুরবস্থার কথা সকারের নজরে তুলে ধরেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মতো একজন অসহায় মানুষের খবর নিয়ে ঘর তৈরি করে দিয়েছেন।

[৬] ২৩ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় নবনির্মিত পাকা ঘরটি উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল্ মাহমুদ ভূঁইয়া, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পৌর কাউন্সিলর আজাদ হোসেন প্রমূখ।

[৭] বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী বলেন, কথার চেয়ে কাজ করাই ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক কিছু করেছেন। আর বঙ্গবন্ধু না হলে আমরা কেউই সচিব হতে পারতাম না। তাই মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে সাড়া দিয়ে আমরা সকল সচিবরা এই উদ্যোগ গ্রহণ করেছি।

[৮] রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, এক লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী স্যার রাউজানের এক অসহায় দরিদ্র পরিবারকে ঘর করে দিয়েছেন প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ কর্মসুচীর আওতায় ‘জমি আছে, ঘর নাই’ প্রকল্পের মাধ্যমে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়