শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৬:৫৮ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নগরানো-কারাবাখ সংঘর্ষে নিহত ৫ হাজারের বেশি: পুতিন

আসিফুজ্জামান পৃথিল: [২] উভয়পক্ষের দাবির চেয়ে এই সংখ্যা অনেক বেশি। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি আর্মনিয়া ও আজারবাইজানের সঙ্গে দিনে কয়েকবার কথা বলছেন। তিনি কোনওভাবেই এই সংঘাতে একটি পক্ষ বেঁছে নেবেন না। তিনি জানান, মস্কো এই ব্যাপারে আজারবাইজানের সমর্থক তুরস্কের সঙ্গে একমত নয়। বিবিসি

[৩] এই অঞ্চলে শান্তি স্থাপনে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেছেন ভøাদিমির পুতিন। এদিকে দুই দেশই বারবার মানবিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ি করছে। গত মাসে অঞ্চলটির মালিকানা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই দেশ। আল জাজিরা

[৪] রাশিয়ার সঙ্গে আর্মেনিয়ার সামরিক জোট রয়েছে। এমনকি দেশটিকে একটি রুশ সেনা ঘাঁটিও বিদ্যমান। পুতিন বলেন, ‘দুই পক্ষেরই প্রচুর হতাহত হয়েছে। প্রতিটি পক্ষেরই নিহত দুই হাজারের বেশি। সব মিলিয়ে নিহত প্রায় হাজার পাচেক।’ তাস

[৫] দুই দেশের হিসাবমতে নিহতের সংখ্যা প্রায় ১ হাজার। নগরানো-কারাবাখ সরকার জানিয়েছে তাদের ৮৭৪ সামরিক ও ৩৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আজারবাইজান বলছে তারা ৬১ আজেরি বেসামরিক নাগরিক হারিয়েছে। তবে তারা সামরিক হতাহতের পরিমাণ জানায়নি। আরটি

[৬] তুরস্ক বলছে, তারা প্রয়োজনে আজারবাইজানের পক্ষে যুদ্ধে নামবে। এদিকে আর্মেনিয়ার সঙ্গে রাশিয়ার চুক্তি অনুযায়ী তারা আক্রান্ত হলে রাশিয়াও তাদের সঙ্গে যুদ্ধে যোগ দেবে। তবে পুতিন জানান, তিনি আঙ্কারার মতো করে ভাবছেন না। মস্কো কখনই এই যুদ্ধে যোগ দেবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়