শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেন্টমার্টিনে আটকা সাড়ে ৪’শ পর্যটক

ফরহাদ আমিন: [২] বৈরী আবহাওয়া কারণে কক্সবাজার-সৈন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছে সাড়ে ৪’শ পর্যটক।

[৩] স্থানীয় আবহাওয়া অফিস জানায়,বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।আর সৃষ্টি লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে।যার ফলে সাগর উত্তাল রয়েছে। কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।আর গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ৭৪মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

[৪] বৃষ্টিপাতের কারণে সৈকতের ঘুরতে না পেরে অনেকে হোটেলের মধ্যে সময় পার করছেন। অন্যদিকে ৩ নম্বর স্থানীয় সংকেত থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

[৫] এ ব্যাপারে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহি জাহাজ চলাচল বন্ধ রয়েছে। যার কারণে সেন্টমার্টিনে বেড়াতে আসে আটকা পড়েছে সাড়ে ৪ শতাধিক পর্যটক। বর্তমানে তাদের খোঁজ-খবর নেয়া হয়েছে।সবাই ভাল রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় জাহাজ চলাচল শুরু হলে আটকা পড়া পর্যটকদের ফেরত পাঠানো হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ