শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৫:১০ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১৩ কেজির বাঘাইড় মাছে ভাগ্য ফেরালো আসাদুলের

ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে স্থানীয় জেলের জালে ধরা পড়েছে ১১৩ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ। মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ১৩ হাজার টাকায়। বাংলানিউজ২৪

একটি মাছেই ভাগ্য ফিরেছে ঋণগ্রস্ত অভাবী জেলে আসাদুলের।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে চিলমারী উপজেলার স্থানীয় মানুষজন এক হাজার টাকা কেজি দরে ভাগাভাগি করে মাছটি কিনে নেন।

এর আগে সকালে ব্রহ্মপুত্র নদে জেলে আসাদুল ইসলামের জালে মাছটি ধরা পড়ে।

জেলে আসাদুল আবেগাপ্লুত হয়ে বাংলানিউজকে বলেন, আমি ঋণগ্রস্ত মানুষ। তাই আল্লাহ আমার দুঃখ-দুর্দশা ঘোঁচাতে মাছটি জালে পাঠিয়েছেন। মাছটি বিক্রি করে ঋণের অর্থ পরিশোধ করে স্ত্রী-সন্তাদের নিয়ে এখন দু’বেলা দু’মুঠো খেয়ে পরে শান্তিতে থাকতে পারবো।

ক্রেতাদের একজন চিলমারী উপজেলার থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বাংলানিউজকে বলেন, বাঘাইড় মাছটি অনেক বড়। সচরাচর এতবড় মাছ চোখে পড়ে না। বাপ-দাদাদের মুখে শুনেছি ৪-৫ মণ ওজনের বিশাল সাইজের মাছ পাওয়া যেত ব্রহ্মপুত্রে। হঠাৎ করেই বড় সাইজের মাছটি পাওয়ায় দুই কেজি কিনেছি।

চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান মিয়া বলেন, প্রতিবছরই ৩৫-৪০টি বাঘাইড় মাছ ব্রহ্মপুত্র নদে ধরা পড়ে। ১১৩ কেজি ওজনের বেশ বড় একটি বাঘাইড় মাছ ধরা পড়ায় স্থানীয় একটি বাজারে ১ লাখ ১৩ টাকায় মাছটি বিক্রি হয়েছে। জেলায় এবছর ধরা পড়া সর্বোচ্চ সাইজের মাছটি স্থানীয়রা ১ হাজার টাকা কেজি দরে কিনে নিয়েছেন।

  • সর্বশেষ