শিরোনাম
◈ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট ◈ আওয়ামী লীগ আমলে অর্থ লোপাটে বিপাকে ২ কোটি আমানতকারী: গভর্নর ◈ বিকেলেই গ্যাস সঞ্চালন শুরু, সংকট কাটবে তিন দিনের মধ্যে: জ্বালানি মন্ত্রী ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮১৮ ◈ ট্রাইব্যুনালে কল রেকর্ড: সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের ◈ ফ্যামিলি কার্ডের উদ্বোধন ১৬ আগস্ট, বাদ পড়বে না যোগ্য কেউ ◈ শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় দিল্লির বিষয়ে যা বললেন মাহদী আমিন ◈ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা ◈ ১৫ দিন পর সচল এলএনজি টার্মিনাল, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে সনাতন ও ইসকন দুই অনুসারীদ‌ের বি‌রোধে মন্দিরে অনিদৃষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

সাদ্দাম হো‌সেন,ঠাকুরগাঁও : [২] বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এ আদেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

[৩] প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে অনুসারীদের সাথে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ সময় ইসকনভক্তদের হামলায় ফুলবাবু নামের একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়।

[৪] গত মঙ্গলবার শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের সনাতন ও ইসকন ধর্মাবলম্বীরা মন্ডপে পূজার প্রস্তুতিতে পূর্বের ন্যায় উত্তেজনা দেখা দেয়।

[৬] সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৯ সালে এখানে হতাহতের ঘটনাও ঘটে। এ বছর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি এবং আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় এ ধারা জারি করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়