শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০৯:২০ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪৫, সুস্থ ১৭০৪

লাইজুল ইসলাম ও মহসীন কবির : [২] বুধবার (২১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] কোভিডের ২২৬ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১১০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮৬ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৬ হাজার ৪১১ জন। মোট শনাক্ত ৩ লাখ ৯৩ হাজার ১৩১ জন। মোট মারা গেছেন ৫৭২৩ জন।

[৪] মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৮৪৫ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৯৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৩৯ হাজার ৮৮০ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ১৬৪ জন।

[৫] দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়