শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীপু তৌহিদুল: রিকশাওয়ালাদের ভেতরে যে একাত্মতা আছে তা নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মাঝে নেই

দীপু তৌহিদুল: সেদিন রাতে তান্নার সাথে মর্নিং ওয়াকটা শেষে রিকশায় বাসায় ফিরছিলাম। সায়েন্সল্যাব মোড়ে হঠাৎ দেখলাম দুটো রানিং রিকশাচালক একে অপরকে নিজের আধ খাওয়া সিগারেটখানা দিয়ে দিলো কোনো কথা ছাড়াই। নজরেই বুঝলাম তারা কেউ কারো পরিচিত নয়, যা ঘটেছে সেটা পারস্পরিক জাত ভাই প্রেমজনিত। বাংলাদেশে রিক্সাওলাদের ভেতরেও যে একাত্মতা আছে তা সমাজের নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের মাঝে বিন্দুমাত্র নেই। এরা ঝগড়া করবে রাস্তাঘাটে কিন্তু জায়গা মতন নিজেদের ব্রাদারলিহুডটা ভুলে যায় না।

ফলাফল রিকশাওয়ালারা নিজেদের স্বার্থে লাগলে, তারা একীভূত হয়ে রাস্তায় নামে অপরদিকে নিজেদের স্বার্থরক্ষায় নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা চায় ‘অন্য কেউ তাদের হয়ে লড়ুক’ কিন্তু লড়াইর মাঠে সে যাবে না কিছুতেই। মধ্যবিত্ত নামধারীরা নিজেদের প্রাণ বাঁচাতে গিয়ে চুপ থাকে সব সময়, তাই মার খাওয়াটা অবিশম্ভাবী হয়ে পড়েছে তাদের। চামবাজ মধ্যবিত্তের কাপড় খুলে নিয়ে গেলেও আজকাল কেউ কথা বলে না বরং হাসিখুশি মনে তার পরনের কাপড় খুলে ভাঁজ করে দিয়ে দেয়। রিকশাওয়ালাদের এই একাত্মতাকে সাধুবাদ জানাই। আর মধ্যবিত্তকে তাদের কাপুরুষতার জন্য বলি ‘খান পড়ে পড়ে মার খান কিন্তু হাসি বজায় রাখুন দন্ত বিকশিত করে।’ কারণ আপনাদের তো আবার একটা নামকাওয়াস্তে ইজ্জতের সাইনবোর্ড আছে, তাই না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়