শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লুৎফর রহমান হিমেল: মানুষদের মধ্যে সবচেয়ে জঘন্যভাবে বেচা-বিক্রি হন বুদ্ধিজীবীরা

লুৎফর রহমান হিমেল: [১] চিন্তা করা ভালো। দুশ্চিন্তা করা খারাপ।

[২] ভার্সিটি শিক্ষকদের পদোন্নতির জন্য দুটি পথ আছে। একটি গবেষণা, অন্যটি রাজনীতি। এ যুগে প্রথমটায় আর কাজ হয় না বলে দুই নম্বরে ঝুঁকছেন শিক্ষকরা।

[৩] মানুষও বেচা-বিক্রি হয়। তবে মানুষদের মধ্যে সবচেয়ে জঘন্যভাবে বেচা-বিক্রি হন বুদ্ধিজীবীরা।

[৪] সবখানেই এখন সমিতি আর কমিটি গঠনের ধুম। এসব সমিতি-কমিটি উৎপাদন করছে অসংখ্য নেতা। নেতা বেশি হয়ে যাওয়ায় নেই কর্মী। আর কর্মী না থাকায় নেই কোনো স্বেচ্ছাসেবাও।

[৫] একমাত্র মানুষেরই একটি বিরল গুণ আছে যেটি অন্য প্রাণীদের নেই। গুণটি হলো অকৃতজ্ঞ হতে পারা।

[৬] মরা মাছ স্রোতের অনুকূলে ভেসে চলে। এটি সাঁতার নয়। ভেসে চলাকে সাঁতার কাটা বলে না। জীবিত মাছ উজানে যাওয়ার যুদ্ধকেই বেশি ভালোবাসে। এটিই তার স্বভাব। অথচ মানুষই একমাত্র প্রাণী যাদের বেশিরভাগই স্রোতের অনুকূলে ভেসে চলে।

[৭] মানুষকে খুব কাছে গিয়ে জানতে নেই। বেশিরভাগ মানুষ সম্পর্কে এতোদিন যা ভেবে এসেছেন, কাছে গেলে তার সাথে সেই ভাবনা মেলাতে পারবেন না।

[৮] আলোতে দাঁড়িয়ে অন্ধকারের মানুষগুলোকে চেনা যায় না।

[৯] পৃথিবীটা কষ্টের জায়গা। পৃথিবীর সৃষ্টিই হয়েছে কষ্ট থেকে। কষ্টেভরা পৃথিবীতে সাময়িক কোনো অবস্থা বা ঘটনা যখন কষ্টনাশ বা হ্রাসের কাজ করে, সেই অবস্থাকে আমরা বলি সুখ।

[১০] গরিব মানুষের আকাশে কোনো পূর্ণিমার চাঁদ থাকে না। [লিখতে থাকা সহস্র বচন থেকে]

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়