শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফজলুল বারী: একজন মিথিলা ফারজানা বা ফারজানা রূপা কিন্তু হুট করে একদিনে গড়ে ওঠেনি

ফজলুল বারী: অনলাইনে অমুকের অমুকের পোস্ট। একাত্তর টিভির ফারজানা রূপা, আর মিথিলা ফারজানা আসলে কী বলেছিলো। ইউটিউবে গিয়ে রূপা আর মিথিলাকে ট্রল করা ভিডিও দুটি দেখে হাসলাম। সবার কাজের নিজস্ব কিছু বিশেষত্ব থাকে। যেমন আপনি একজন ডাক্তার বা মৌলভী বা গুন্ডা, আপনার কাজটা আমি পারবো না, কিন্তু আপনার সব সময় মনে হয় আমার চেয়ে ভালো সাংবাদিকতা আপনি পারবেন। অথচ আমাদের একেকজনকে আজকের পর্যায়ে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।

ক্লাস এইটে থাকতে বিশ^সাহিত্য কেন্দ্রের আবৃত্তির ক্লাসে মায়ের সঙ্গে আসতো মিথিলা। এরপর স্কুল কলেজের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়াশোনা শেষে একুশে টেলিভিশনে খবর পড়া শুরু করে। এরপরও অনেক সংগ্রাম শেষে এখনো একাত্তর টিভিতে। ফারজানা রূপার এমন এটিএন বাংলা, এটিএন নিউজসহ অনেক সংগ্রাম। এরও আগে রাজনৈতিক, নারী অধিকার কর্মী হিসেবে মিছিলে মিছিলে কেটেছে অনেক পথ। একজন মিথিলা ফারজানা বা একজন ফারজানা রূপা কিন্তু হুট করে একদিনে গড়ে ওঠেনি। এদের পড়াশোনা, শেখা সংগ্রামের এখনো শেষ নেই। পন্ডিতনমন্যরা এসব ইউটিউব দস্যুতা করে তাদের সংগ্রামকে ধংস করে দিতে পারবে না। বড় ভাই হিসেবে তোমাদের অনেক ভালোবাসি প্রিয় মিথিলা এবং রূপা। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়