শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ০৬:৪২ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডাবল সুপার ওভারের ম্যাচে পাঞ্জাবের জয়

রাহুল রাজ : [২] প্রীতি জিনতা এক বার্তায় বলেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ দূর্বল লোকের জন্য নয়। কথাটির সত্যতার প্রমান মিলল আইপিএলের ৩৬ তম ম্যাচে। প্রতি বলে বলে ছিল টানটান উত্তেজোনা।

[৩] ক্রিকেট ইতিহাসে ১৮ অক্টোবর দিনটি বিশেষ ভাবে স্মরনীয় হয়ে থাকবে। একদিনে তিন সুপার ওভার দেখেছেন ক্রিকেট ভক্তরা। কালেভদ্রে এমন ম্যাচ দেখার সৌভাগ্য হয় ভক্তদের। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাবের সামনে ১৭৭ রানের স্কোর দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স।

[৪] কিংস ইলেভেনের জন্য প্রতি ম্যাচ বাঁচামরার লড়াই। প্রতিটি ম্যাচে জয়ের কোন বিকল্প নেই। লক্ষ্য তাড়া করতে নেমে রাহুলের ৭৭ রানে ভর করে সুপার ওভারে খেলা গড়ায়। সুপার ওভারে প্রথমে ব্যাট করে পাঞ্জাব বুমরার বোলিংয়ে মাত্র ৬ রান তুলতে সক্ষম হয়।

[৫] জবাবে রোহিত এবং ডিকক ব্যাট করতে নেমে সামিরকে মোবাবেলা করে আবার সুপার ওভারে নিজেদের আটকে রাখে। নতুন নিয়মে আগের বোলারেরা আর বল করতে পারবে না। এমনকি আগের ব্যাটসম্যানেরাও ব্যাট করতে পারবে না।

[৬] এবার মুম্বাইয়ের পক্ষে ব্যাট হাতে পান্ডিয়া ও পোলাড মাঠে নামেন। জর্ডানের এক ওভারে পোলার্ড ছয়ে ভর করে স্কোর বোর্ডে সংগ্রহ দাঁড়ায় ১২ রান। জবাবে পাঞ্জাবের ক্রিস গেইল (৭) এবং মাইক আগার ওয়াল (৮) রানে এক বল বাকি থাকতেই জয় নিজেদের করে নেয়।
ম্যাচ সেরা : লকেশ রাহুল

  • সর্বশেষ