শিরোনাম
◈ ক্ষমতার পালাবদলে টালিউডে নতুন সমীকরণ, বদলে যাচ্ছে তারকাদের অবস্থান ◈ মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা ◈ সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’ ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ০৫:২৩ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর, চারজনের অবস্থা আশঙ্কাজনক

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ভিমরুলের কামড়ে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও নিহত শিশুর মা-ভাই, খালা এবং খালাতো বোন ভিমরুলের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে বলে জানা গেছে।

শনিবার বিকেল তিনটায় উপজেলার ১৬নম্বর মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম নাম হাফসা খাতুন। ওই শিশুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাফসা উপজেলার কুরুইন গ্রামের জাকির হোসেনের মেয়ে।

অপর আহত চার জনকে দ্রুত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত শিশুর বাবা জাকির হোসেন বলেন, মেয়ের দাফন সম্পন্ন করেছি। আহত চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে শুনেছি।

কুরুইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোরশেদ আলম জানান, নিহত হাফসারের ভাই সিহাব উদ্দিন কুরুইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তার বাবা একটি বেসরকারি সংস্থায় চাঁদপুরে চাকরি করেন। খালু এলাহাবাদ গ্রামের মোস্তফা কামাল সেনা সদস্য হওয়ায় তারই সহযোগিতায় আহতদের ঢাকা সিএমএইচে ভর্তি করিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়