শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ রাসেলের কবরে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

সমীরণ রায় : [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগসহ সহযোগি সংগঠন।

[৩] রোববার রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের কবরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন দলের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

[৪] শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতিলীগ, জাতীয় শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মহিলা শ্রমিক লীগ, কৃষকলীগসহ বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠন।

[৫] পরে বনানীর কবরস্থান মসজিদে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ, মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ, মহানগর উত্তর ও দক্ষিন ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়