শিরোনাম
◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার ◈ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণ: পরিকল্পনাহীনতার অভিযোগ বিশ্লেষকদের

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরস্পরের বিরুদ্ধে সদ্য স্বাক্ষরিত মানবিক যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ করছে আর্মেনিয়া ও আজারবাইজান

আসিফুজ্জামান পৃথিল: [২] রোববার স্থানীয় সময় মধ্যরাতে এই যুদ্ধবিরতী কার্যকর হবার কথা ছিলো। কিন্তু আর্মেনিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আজেরি বাহিনী যুদ্ধবিরতীয় কার্যকরের ৪ মিনিটের মাথায় আর্টিলারি শেল ও রকেট ছুঁড়ে তা ভঙ্গ করে। পরে আজারবাইজাইন অভিযোগ করে, আর্মেনিয়াই চুক্তি ভেঙেছে। বিবিসি

[৩] গত শনিবার রুশ মধ্যস্থতায় একটি শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছিলো দুই দেশ। কিন্তু বাস্তবে সেই চুক্তি কার্যকর না করে যুদ্ধ জারি আছে। এবার ভেস্তে গেলো মানবিক সহায়তার জন্য করা যুদ্ধবিরতীও। আল জাজিজরা

[৪] গত মাসে নোগরানো-কারাবাখ এলাকার মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্স শুরু হয়। এই অঞ্ছলের আন্তর্জাতিক স্বীকৃত মালিক আজারবাইজান, কিন্তু নিয়ন্ত্রণ করে আর্মেনিয় জাতিগোষ্ঠীগুলো। এখন পর্যন্ত দুই পক্ষের কয়েকশ মানুষ মারা গেছেন। আনাদলু

[৫] মূলত ত্রাণ দেবার সুবিধার্থেই দুই দেশ এই সাময়িক যুদ্ধবিরতীতে রাজি হয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত এই চেষ্টাও ব্যর্থ হলো। আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল চেষ্টাই কার্যত ব্যর্থ হয়েছে। তবুও এখনও দুদেশকে সংলাপের টেবিলে আনার চেষ্টা করে যাচ্ছে বেশ কিছু দেশ। আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়