শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৭:২০ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের হাসপাতালে ভর্তি রফিক-উল হক

ডেস্ক রিপোর্ট: সাবেক অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে ভর্তি থেকেই চিকিৎসা নিচ্ছেন। তিনি কিছুটা সুস্থ বোধ করলে শনিবার সকালে পল্টনের বাসায় ফিরে যান। তবে দুপুরের পরপরই তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। যমুনা টিভি

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দেশের প্রখ্যাত এই আইনজীবীর চিকিৎসায় কোনো অবহেলা করতে চায় না। এ কারণেই তাকে পুরোপুরি সুস্থ করার জন্য হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে।

রফিক-উল হকের আইনজীবী হিসেবে কর্মজীবনের শুরু ১৯৬০ সালে কলকাতা উচ্চ আদালতে। ১৯৯০ সালে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল করা হয়েছিল ব্যারিস্টার রফিককে।

এছাড়াও সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যারিস্টার রফিক-উল হক। ওই সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অনেক রাজনীতিবিদের পক্ষে সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেন।

রফিক-উল হকের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়