শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৫:২২ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণের হাত থেকে প্রতিবন্ধী শিশুকে বাঁচালো দাদি

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে আট বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় সোহরাব হোসেনের বিরুদ্ধে। উপজেলার ধোপাখালী ইউপির উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। সোহরাব হোসেন ওই গ্রামের বাবর আলীর ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে ওই প্রতিবন্ধী শিশু স্থানীয় উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা করছিলো। এ সময় বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের পাহারাদার পার্শ্ববর্তী হাজরাবাড়ী গ্রামের সোহরাব হোসেন শিশুটিকে ফুসলিয়ে বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা চালায়। বিদ্যালয়ের পাশের বাড়ির মেয়েটির দাদি জমিলা বেগম দেখতে পেলে সুকৌশলে পালিয়ে যায় সোহরাব।

অসহায় ওই মেয়ের পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.আকবর হোসেনকে অবগত করলে তিনি থানা প্রশাসনের সহযোগিতা নিতে পরামর্শ দেন। এ ঘটনায় প্রতিবন্ধী ওই শিশুর দাদি বাদী হয়ে ধনবাড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়