শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নন্দীগ্রামে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বগুড়া জেলা পুলিশের আয়োজনে ১৭ই অক্টোবর সকাল ১০ টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের সভাপতিত্বে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

[৩] এতে বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র আনিছুর রহমান, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি একেএম ফজলুল হক কাশেম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ ও কলেজ ছাত্রী উম্মে হাবিবা প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন থানার এসআই আব্দুর রহিম। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়