শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়াবা দিয়ে মালিককে ফাঁসাতে গিয়ে কর্মচারী নিজে ফাঁসলেন

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ এলাকার হেয়ার কাট সেলুনের মালিক কাজল শীলকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন তার দোকানের কর্মচারী অজিত শীল। ফাঁসানোর জন্য ক্রয় করা ৫০ পিস ইয়াবাসহ অজিত শীল (৩৮) ও তার সহযোগি রতন শীল (৪০) নামের দুজনকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

[৩] শুক্রবার (১৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেয়ার কাট সেলুন থেকে অজিত শীল ও ওআর নিজাম রোডের ইম্পালস সেলুন থেকে রতন শীলকে গ্রেফতার করা হয়।

[৪] পুলিশ জানায়, হেয়ার কাট সেলুনের মালিক কাজল শীলকে কর্মচারী অজিত শীল ও তার সাবেক সহকর্মী রতন শীল প্রতিহিংসা পরায়ণ হয়ে কাজল শীলকে ফাঁসাতে পরিকল্পনা করেন এবং সে অনুযায়ী ইয়াবা সংগ্রহ করে হেয়ার কাট সেলুনে রাখেন। গ্রেফতার রতন শীল চন্দনাইশ ও অজিত শীল বাঁশখালীর বাসিন্দা বলে জানা গেছে।

[৫] পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, ইয়াবা সংগ্রহের তথ্য পেয়ে কাতালগঞ্জের হেয়ার কাট সেলুনে অভিযান পরিচালনা করা হয় এবং রতন শীল ও তার আরেক সহযোগি অজিত শীলকে গ্রেফতার করা হয়েছে। প্রতিহিংসা পরায়ণ হয়ে কাজল শীলকে ফাঁসাতে তারা এসব ইয়াবা সংগ্রহ করেন বলে গ্রেফতারকৃত দুজনই স্বীকার করেন। গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি আবুল কাশেম ভুঁইয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়