শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৫:০০ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. আসাদুজ্জামান রিপন: একটি অতিশয় ক্ষুদ্র লুটের কাহিনি

ড. আসাদুজ্জামান রিপন: দেশে যে হরিলুটের সরকার ক্ষমতা দখল করে আছে জনগন তাতো জানেনই। ধলেশ্বরী সেতুটিতে দিনে টোল ওঠে ৩০ লাখ টাকা, সরকারের কোষে জমা হয় ৩ লাখ টাকা। আর বাকি ২৭ লাখ টাকা প্রতিদিন আত্মসাৎ হয়ে আসছে । শুধু গত দুই বছরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অবস্থিত ধলেশ্বরী সেতুর টোলেরই ১৭০ কোটি টাকা রাজস্ববঞ্চিত হয়েছে সরকার। তাতে কি তাইনা?
তাহলে মন্ত্রী ওবায়দুল কাদেরের কাজটা কি? ভার্চুয়ালি বিএনপিকে গালমন্দ করা? সর্বশেষ বয়ানে বলেছেন বিএনপির সরকার বিরোধী রাজনৈতিক কৌশল নাকি ভোতা হয়ে গেছে!

উনি নিজেই যে মন্ত্রী হিসেবে অনেক আগেই ভোতা হয়ে গেছেন সেটা এখনো টের পাননি? এসব লুটপাটের খবর কিন্তু বেরুতে শুরু হয়েছে...
শুধু একটি সেতুর টোলেরই যদি ৯০% আত্মসাৎ হয় তাহলে দেশের বিভিন্ন সেতু, মহাসড়কে স্থাপিত টোল স্টেশন থেকে বিগত বছরগুলোতে হাজার হাজার কোটি টাকা যে সরকারি রাজস্ব আয় লুট করে নিয়ে গেছে তা কি বলার অপেক্ষা রাখে? এবিষয়ে মন্ত্রী হিসেবে আপনাকে একদিন অবশ্যই জবাব দিতে হবে।

জনগনের ভোট তো আর লাগেনা এখন ক্ষমতায় থাকতে! অতএব জনগনের কাছে এদের কোনো জবাবদিহিতাও নেই।
তবে,.... আরও দিন আছে...

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়