শিরোনাম
◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের ◈ সৌদির পুঁজি-প্রযুক্তি, বাংলাদেশের জনশক্তি: নতুন অংশীদারত্বের প্রত্যাশা ◈ মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক ◈ সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলের পর আরও এক সুখবর ◈ মোবাইল টাওয়ারে চুরি বেড়েছে, ২০ মাসে ১৬ হাজার মিটার কেব্‌ল ও ২ হাজার ব্যাটারি লুট ◈ বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আশঙ্কায় ওড়িশা-অন্ধ্রে সতর্কতা ◈ পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে প্রথমবার দণ্ড ফি নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৪:৪৬ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরের এসপি অফিসের টাকা চুরি করে গ্যাঁড়াকলে খলিল

জামাল হোসেন: [২] চুয়াডাঙ্গা জীবননগর বাজারের একসময়ের বিশিষ্ট ব্যবসায়ী আর নানা কারনে আলোচিত-সমালোচিত খলিল মোল্লা (৭০) এবার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যলয় থেকে টাকা চুরি করে পুলিশের খাঁচায় বন্দী।

[৩] তাকে জেলা গোয়েন্দা সংস্থার হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি বৃহস্প্রতিবার দুপুরের দিকে সংগঠিত হয়।

[৪] জীবননগর থানা পুলিশ সুত্র জানান, জীবননগর পৌর এলাকার নতুন তেঁতুলিয়া গ্রামের মৃত মহাসিন মোল্লার ছেলে খলিল মোল্লা বৃহস্প্রতিবার দুপুরের দিকে জমিজমা সংক্রান্ত বিরোধ নিস্পত্তির জন্য সহযোগিতা নিতে পুলিশ সুপারের কার্যলয়ে যান। সেখানে ভুলবশত রেখে যাওয়া অপর এক নারীর টাকাসহ রেখে যাওয়া ভ্যনিটিব্যাগ খলিল মোল্লা কৌশলে হাতিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে।

[৫] এঘটনার কিছুক্ষণ পর ওই ব্যক্তি ফেলে যাওয়া ভ্যনিটিব্যাগ নিতে আসলে ঘটনাটি জানাজানি হয়। এঅবস্থায় পুলিশ সুপারের কার্যলয়ের সিসি ফুটেজে দেখা যায় খলিল মোল্লা ব্যাগটি নিয়ে চলে যাচ্ছে।

[৬] এদিকে খলিল মোল্লা অবস্থা হিতে বিপোরিদ বুঝতে পেরে ১৬ হাজার ১০০ টাকাসহ ব্যাগটি জীবননগর থানার ডিউটি অফিসারের কাছে হস্তান্তর করে চলে যায়। অন্যদিকে ডিবি পুলিশের একটি টিম খলিল মোল্লাকে গ্রেপ্তার করতে মাঠে নামে।

[৭] জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে ডিবি পুলিশ খলিল মোল্লাকে জীবননগর শহর থেকে রাত ৮টার দিতে ডিবি পুলিশের হেফাজতে নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার ব্যপারে জিজ্ঞাসাবাদ চলছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ