শিরোনাম
◈ এপ্রিল মা‌সে সরকার ট্রেজারি বিলের মাধ্যমে ৪৬ হাজার কোটি টাকা নিয়েছে ◈ কেইনের হ্যাটট্রিক, শেষ ম‌্যা‌চে বায়ার্ন মিউনিখের গোল উৎসব কোল‌নের বিরু‌দ্ধে ◈ ঈদুল আজহা কবে, আনুষ্ঠানিকভাবে সবার আগে ঘোষণা দিল তিউনিসিয়া ও তুরস্ক ◈ ভারতের রাজস্থানে রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ চেলসিকে হারিয়ে এফএ কাপ  জিতলো ম্যানচেস্টার সি‌টি ◈ ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আশার আলো, খেলা দেখা যেতে পারে ডিজিটাল মাধ্যমে ◈ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় ইউরোপের দেশগুলো ◈ আজ টানা ১৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায় ◈ হাইড্রোজেন সংরক্ষণে নতুন ব্যাটারি উদ্ভাবন চীনা গবেষকদের ◈ আজ মিলবে ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের অগ্রিম টিকিট

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণ রুখতে দৃষ্টি অবনত রাখার আহ্বান ইশা ছাত্র আন্দোলনের

ডেস্ক রিপোর্ট: ধর্ষণ রোধ করতে দেশের সকল নারী-পুরুষকে দৃষ্টি অবনত রাখার আহ্বান জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘যিনা ব্যভিচার ও ধর্ষণবিরোধী সমাবেশ’ থেকে এই আহ্বান জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম হাসিবুর রহমান।

দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক নুরুল করিম আকরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আলামিন হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়