শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইওয়ান প্রণালীতে উস্কানিমূলক তৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের

অনলাইন ডেস্ক: কৌশলগত তাইওয়ান প্রণালীতে উস্কানিমূলক তৎপরতা বন্ধ করার জন্য আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। বুধবার তাইওয়ান প্রণালীতে আমেরিকার একটি ডেস্ট্রয়ার প্রবেশ করার পর এই হুঁশিয়ারি দিল চীন।

বৃহস্পতিবারি চীনের পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ডার ঝ্যাং চুনহুই এক বিবৃতিতে মার্কিন ডেস্ট্রয়ার তাইওয়ান প্রণালীতে প্রবেশের চরম নিন্দা জানান এবং আমেরিকার উসকানিমূলক তৎপরতার কারণে ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেন।

ঝ্যাং বলেন, তাইওয়ান প্রণালীতে আমেরিকার ডেস্ট্রয়ার প্রবেশের পুরো ঘটনা চীনের মার্কিন সামরিক বাহিনী পর্যবেক্ষণ করেছে এবং তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করা হয়। চীনের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষার জন্য সামরিক বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। আমেরিকা তাইওয়ানের জনগণের কাছে বিভ্রান্তিমূলক বার্তা পাঠাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, বুধবার ইউএসএস ব্যারি ডেস্ট্রয়ার তাইওয়ান প্রণালীতে মূলত নিয়মিত সফরের অংশ হিসেবে প্রবেশ করে। এ নিয়ে চলতি বছরে ১০ বার মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়