শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৩:৩১ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আত্মসমর্পণ করতেই হচ্ছে মীর নাছির ও হেলালকে

নূর মোহাম্মদ: [২] বিগত ওয়ান ইলেভেনের সময় দায়ের করা দুর্নীতির মামলায় সাবেক বিমান পরিবহন প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) জন্য হলফনামার আবেদন খারিজ হয়ে গেছে।

[৩] প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। এর ফলে নিম্ন আদালতে তাদের আত্মসমর্পণ করতেই হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

[৪] অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুজনের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ গুলশান থানায় দুদক মামলাটি দায়ের করে। এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই রায় দেন। রায়ে মীর নাসির উদ্দিনকে ১৩ বছর এবং মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

[৫] রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করলে নিম্ন আদালতের সাজা বাতিল করা হয়। এরপর হাইকোর্টের এ রায় বাতিল চেয়ে দুদক সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে।

[৬] আপিল বিভাগ ২০১৪ সালের ৩ জুলাই রায় বাতিল করে পুনরায় হাইকোর্টেই বিচার করার নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী পুনরায় শুনানি শেষে গত বছর ১৯ নভেম্বর রায় দেন হাইকোর্ট। এবার রায়ে নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখা হয়। সেইসঙ্গে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়