শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে ২ কোটি টাকার জাল নথিসহ আটক এক

সুজন কৈরী : দুই কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প, সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্সসহ রাজু আহমেদ নামে একজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মধ্য কান্দাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের একটি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে রাজুকে আটক করা হয়।

অ‌ভিযানকা‌লে জার্মানির তৈ‌রি ১টি অত্যাধুনিক মেশিন ও কম্পিউটার জব্দ করা হয়। মে‌শিনটি ‌দি‌য়ে নন জুডিশিয়াল স্ট্যাম্প, রেভিনিউ ষ্ট্যাম্প, কোর্ট ফি, ট্রেড লাইসেন্স তৈরী করা হতো বলে জানিয়েছে সিআইডি। এছাড়া অ‌ভিযানকা‌লে ১ কোটি ৮১ লাখ ১২ হাজার টাকা মূল্যের জাল বাংলাদেশ কোর্ট ফি, রেভিনিউ স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্প, ট্রেড লাইসেন্স, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লোগোসহ কভার তৈরীর মোট ১৭টি টিনের ডাইস, ২, ৩, ৫, ১০ ও ২০ টাকা মূ‌ল্যের জাল বাংলাদেশ কোর্ট ফি, জাল রেভিনিউ ষ্ট্যাম্প, নন জুডিসিয়াল ষ্ট্যাম্প, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স ও ট্রেড লাইসেন্সের ফরমের কভার, চ‌ক্রের গোডাউন থে‌কে জাল ৫০০ টাকার বিশেষ রেভিনিউ ষ্ট্যাম্প, ১০০ টাকার রেভিনিউ ষ্ট্যাম্প, জাল ১০০ টাকা মূল্য মানের জুডিসিয়াল ষ্ট্যাম্প উদ্ধার করা হ‌য়ে‌ছে।

সিআইডি জানায়, এই জালিয়াত চক্রের আরও চারজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মধ্য কান্দাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের একটি প্রিন্টিং প্রেসের আড়ালে জালিয়াত চক্রের সদস্যরা তাদের অপকর্ম চালিয়ে আসছে। চক্রটি বাংলাদেশ সরকারের সিকিউরিটি প্রিন্টিং প্রেসের মুদ্রণযোগ্য বিভিন্ন ধরনের জাল রাজস্ব স্ট্যাম্পসহ সরকারি নথি প্রতারণামূলকভাবে বিপণন করে আসছে।

রেজাউল হায়দার আরও বলেন, দেশের বিভিন্ন কোর্ট এলাকায় তাদের এমন আরও সক্রিয় সদস্য আছে বলে আমরা ধারণা করছি। আমরা তাদের ধরার চেষ্টা করছি। সেই সঙ্গে পলাতক চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই জালিয়াতি চক্রের কারণে দেশের রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে সিআইডির এই কর্মকর্তা বলেন, আমরা ১ কোটি ৮১ লাখ টাকার স্ট্যাম্প জব্দ করলেও সারাদেশে এই চক্রের আনুমানিক ৫ থেকে ৭ কোটি টাকার জাল স্ট্যাম্প রয়েছে। প্রতারণা এড়াতে সবাইকে রেজিস্টার্ড ভেন্ডরের কাছ থেকে ষ্ট্যাম্প সংগ্রহের আহ্বান জানান তিনি।

 

  • সর্বশেষ