শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ১১:১৩ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ৪ লাখ টাকা জরিমানা ও ড্রেজার জব্দ

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৪লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয়েছে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারটিও। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের পার্শ্ববর্তী মেঘনা নদীর বালু মহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জমিমানা করা হয়।

[৩] বৃহস্পতিবার সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

[৪] অভিযান শেষে জানানো হয়, অবৈধভাবে অনুমোদনহীন বালুমহাল থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার খোরশেদ মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশের জিম্মায় রাখা হয়।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান জানান, অর্থদন্ডের টাকা তাৎক্ষনিক আদায় করা হয়। জব্দকৃত ড্রেজার মেশিন নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়