শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পারমানবিক শক্তির শান্তিপূর্ণ সুবিধাকেই কাজে লাগিয়েছে বাংলাদেশ: জাতিসংঘে রাবাব ফাতিমা

কূটনৈতিক প্রতিবেদক: [২] জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাত্ত আহ্বানকে পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ বিদ্যুৎ ও চিকিৎসায় পারমাণবিক শক্তির নিরাপদ ব্যবহার করছে।

[৩] বুধবার জাতিসংঘ সদরদপ্তরে ৭৫তম জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ সাংবিধানিক বাধ্যবাধকতা।

[৪] রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে বলেন, এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ‘আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা’র সর্বোচ্চ মান বজায় রাখা হয়েছে।

[৫] হিংসাত্মক কাজে তথ্য-প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার বিষয়ে বলেন, এর ফলে উন্নত এই ডিজিটাল পৃথিবীর আন্তর্জাতিক নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন হচ্ছে। তিনি এই চ্যালেঞ্জ মোকাবেলায় বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান।

[৬] যোগাযোগ ও গবেষণার উদ্দেশ্যে বঙ্গবন্ধু সাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশে এখন বাংলাদেশ আরও বেশি অংশীদারিত্ব নিয়ে প্রবেশ করেছে।

[৭] তিনি মহাকাশকে শান্তিপূর্ণ, নিরাপদ, টেকসই, উন্মুক্ত, প্রবেশযোগ্য ও অস্ত্রমুক্ত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

[৮] জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক প্রদক্ষেপসমূহ আরও শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ তার প্রচেষ্টা দ্বিগুণ করবে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ