শিরোনাম
◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৮:৫২ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনা এগিয়ে যাবেই : এনামুুল হক শামীম

মো. আল-আমিন: [২] পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাবেই। কারণ দেশের ১৬ কোটি জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে।

[৩] বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

[৪] এনামুল হক শামীম আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে যেমন বাংলাদেশ স্বাধীন হতো, তেমনি জননেত্রী শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধ বিহীন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে কাউকে পাওয়া যেত না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের রোল মডেল।

[৫] বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের কারণে আজকে বাংলাদেশ ডিজিটাল হয়েছে। একারণেই আমরা এখন বাসা থেকেই অফিস করতে পারি। আবার অ্যাপসের মাধ্যমে কোথায় কি হচ্ছে, কোথায় কি করা দরকার তা জানতে পারছি। আমরা এখন মহাকাশ জয় করেছি। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।

[৬] জপসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মাদবরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সহ-সভাপতি হাজী আ. ওহাব বেপারী, যুগ্ম সাধারন সম্পাদক একেএম ইসমাইল হক, আওয়ামী লীগ নেতা জহির সিকদার, জেলার আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব খবিরুজ্জামান বাচ্চু, সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, নড়িয়া উপজেলার সহ-সভাপতি ফজলুল হক মাল, আনোয়ার হোসেন বাদশা শেখ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, কৃষি ও সমবায় সম্পাদক আনোয়ার হোসেন মাদবর, সদস্য শওকত হোসেন বয়াতী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান আলম বয়াতী, সদস্য লিয়াকত হোসেন মোল্যা প্রমূখ। সম্পাদনা: সাদেক আলী

 

 

 

 

  • সর্বশেষ