শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ: এক দর্জির ৭ বছরের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি: [২] বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় পিরোজপুরের এক দর্জির ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কারাদণ্ডপ্রাপ্ত ওই দর্জির নাম- সুজন দে।

[৩] বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ-শামস জগলুল হোসেন রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পেশকার শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। জাগো নিউজ

[৪] মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি সুজন দে-র বাড়ি পিরোজপুর জেলায়। টেইলরের দোকানে দর্জির কাজ করতেন সুজন। ২০১৭ সালের ২০ মে আসামি তার ফেসবুক আইডিতে হজরত মুহম্মদ (সা.) ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেন। যা ধর্মানুভূতিতে আঘাত হানে।

[৫] ওই ঘটনায় রাঙ্গামাটি জেলার লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন সেলিম মামলাটি দায়ের করেন। ২০১৭ সালের ৩০ আগস্ট সুজন দের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ওই বছরের ২৬ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। মামলায় বিচার চলাকালে বিভিন্ন সময়ে ৭ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়