শিরোনাম
◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভুয়া ভোটার সন্দেহে আটক ৩ শিক্ষার্থী ◈ পুলিশের দায়িত্ব কেবল চাকরির পরিচয় নয় বরং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, ৩ আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড ◈ সরকারি এলপিজির দাম ৭৭৭ টাকা, কোথায় যায় কারা পায়: ধরাছোঁয়ার বাইরে সাধারণ মানুষ ◈ ভুয়া এনআইডিতে বাংলাদেশি পাসপোর্ট নিচ্ছেন রোহিঙ্গারা, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা ◈ বাকি টাকা মাগরিবের আগে পাঠান, না হলে বোটে আগুন জ্বালিয়ে দেব: যুবদল নেতার সঙ্গে মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল ◈ গাজীপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাসায় হামলা, আহত দম্পতির অভিযোগ মামলা নেয়নি পুলিশ ◈ ৯৯৯-এ কল পেয়ে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার, পকেটে আইফোন, হাতে ঘড়ি—যেভাবে শনাক্ত হলো ◈ হায়দরাবা‌দে টেনিসের জমিতে মসজিদ গড়ছেন সানিয়া মির্জা, বিতর্ক তুঙ্গে! ◈ হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে যুবকের হাতের কব্জি কাটলো সন্ত্রাসীরা

জাহাঙ্গীর লিটন: [২] অনৈতিক সুবিধা না পেয়ে লক্ষ্মী ফারুক (২৮) নামে এক যুবকের বাম হাতের কব্জি ও ডান হাতের আঙ্গুল কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

[৩] ১৪ অক্টোবর রাতে সদর উপজেলার ভাঙ্গা খাঁ ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই লক্ষ্মীপুর সদর থানায় ২ ব্যক্তির নাম উল্লেখ পূর্বক মামলা দায়ের করা হয়েছে।

[৪] ফারুক সদর উপজেলার মহেশপুর গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে । সে পেশায় একজন রাজমেস্ত্রী কন্টাকটর।

[৫] আহত ফারুককে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল প্রেরণ করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

[৬] অভিযোগ সূত্রে জানা যায়, ফারুক বিল্ডিং এর রাজমেস্ত্রী কন্ট্রাকটর হিসেবে কাজ করে। একই এলাকার বাবুলের ছেলে সাইফুল্লাহ ও রুবেল তার কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে চাঁন গাজী পাটওয়ারী বাড়ির সামনে ফারুকের পথরোধ করে। এ সময় পরিকল্পিতভাবে সাইফুল্লাহ (৩৫) ও রুবেল (২৬) হামলা চালায়। একপর্যায়ে কুপিয়ে ফারুকের বাম হাতের কব্জি এক তৃতীয়াংশ কেটে ফেলে এবং ডান হাতের আঙ্গুল রক্তাত্ত জখম করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেয়া হয়েছে।

[৭] লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থঅ গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ