শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনরিক নর্তিয়ের রেকর্ড গড়া বোলিংয়ের প্রশংসায় ব্রেট লি

স্পোর্টস ডেস্ক : [২] রাজস্থান রয়্যালসের বিপক্ষে দ্রুতগতির বল করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রেকর্ড বুকে নাম তুললেন আনরিক নর্তিয়ে। বুধবার রাজস্থানের ওপেনার জশ বাটলারকে করা ১৫৬.২ কি.মি গতির বলটি করে নিজের রেকর্ডকেই ভাঙলেন এই দক্ষিণ আফ্রিকার পেসার।

[৩] নর্তিয়ের সেই রেকর্ড গড়া ডেলিভারিতে গতি ব্যবহার করে চার মারেন বাটলার। পরের বলটি ১৫৫.১ কি.মি গতিতে ছাড়েন তিনি। কিন্তু এবার গতির কাছে পরাস্থ হয়ে বোল্ড হয়ে ফিরে যান বাটলার।

[৪] ডানহাতি এই পেসারের এমন দ্রুতগতির বোলিংয়ের পর তার ভূয়সী প্রশংসা করেছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি। এক টুইট বার্তায় এই স্পিড স্টার লেখেন, সত্যিই, নর্তিয়ার এটি দারুণ ডেলিভারি। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে এদিন ৪ ওভারের ৩৩ রান খরচে ২টি উইকেট নিয়েছেন নর্তিয়া। বাটলারকে বোল্ড করার পাশাপাশি রবিন উথাপ্পাকেও ফিরিয়েছেন তিনি। বোলারদের কল্যাণে ১৩ উইকেটের জয় পায় তার দল।

[৫] ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টে এর আগে সবচেয়ে দ্রুতগতির বল করেছিলেন ডেল স্টেইন। ঘন্টায় ১৫৪.৪০ কি.মি গতিতে বল ছেড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারি :
আনরিক নর্তিয়া ১৫৬.২ কি.মি ঘন্টায়
আনরিক নর্তিয়া ১৫৪.৮ কি.মি ঘন্টায়
ডেল স্টেইন ১৫৪.৪ কি.মি ঘন্টায়
আনরিক নর্তিয়া ১৫৪ কি.মি ঘন্টায়
কাগিসো রাবাদা ১৫৩.৯ কি.মি ঘন্টায়

  • সর্বশেষ