শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৬:২২ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাণীশংকৈলে একই পরিবারের ৩ জনের মৃত্যু, তদন্তে সিআইডি

আনোয়ার হোসেন: [২] ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই পরিবারের ৩ জনের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

[৩] জানাযায়, উপজেলার ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামে বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের্^ পুকুর থেকে আকবর আলীর স্ত্রী আরিদা খাতুন (৩২) ও মেয়ে আঁখি আকতার (১০) পুত্র আরাফাত (৪) এর লাশ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

[৪] তবে স্থানীয় লোকজন বলেন, অভাবের তারনায় এ মৃত্যুর কারণ হতে পারে। আবার অনেকে বলছেন মুত্যু রহস্য আকবর আলীকে জিজ্ঞাসা করলেই বেরিয়ে আসবে।

[৫] এ প্রসঙ্গে ওসি আব্দুল লতিফ (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃত্যুর কারণ তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না। রহস্য উদঘাটনে ঠাকুরগাঁও সিআইডি ক্রাইম টিমের একটি দল তদন্তে কাজ করছে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত লাশ ঘটনা স্থলেই ছিল এবং সহকারি পুলিশ সুপার তোফাজ্জল হোসেন বিষয়টি সুপার ভিশন করেছেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়