শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ১১:২৮ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণ একটি সামাজিক ব্যাধি, এটি শতভাগ ভুল ধারণা!

হেলাল মহিউদ্দীন: ধর্ষণ একটি সামাজিক ব্যাধি, এটি শতভাগ ভুল ধারণা। হ্যাঁ, শতভাগ ভুল। মাথায় আসে না জ্ঞানী, গুণী, শিক্ষিতজন কীভাবে একে ‘সামাজিক ব্যাধি’ বলছেন। গুগলে বাংলায় ‘ধর্ষণ একটি সামাজিক ব্যাধি’ লিখে সার্চ দিয়ে দেখলাম অনলাইন, অফলাইন প্রায় সকল পত্রিকায়, অসংখ্য বইতেও সে রকমই লেখা। ২০১৪ সালের ২৬ বা ২৭ জুলাই ‘আমাদের সময়’ পত্রিকা এই সংক্রান্ত আমার একটি দীর্ঘ তথ্যবহুল লেখা ছেপেছিলো। ইংরেজিতে ‘সোস্যাল ডিজিজ’ লিখে সার্চ দিন।

‘বিহ্যভিয়ার‌্যাল ডিজিজ বা আচরণগত বালাই’ যেমন, গনোরিয়া, সিফিলিস ইত্যাদি শুনে লোকে যাতে রোগীকে ঘৃণা না করে, স্টিগ্ম্যাটাইজ না করে ও না হয়, সেজন্য ইউফেমিজম (ভদ্রস্থ ভঙ্গিতে লেখা) হিসেবে আচরণগত রোগ (বিহ্যাভির‌্যাল ডিজিজ) না বলে সামাজিক রোগ (সোশ্যাল ডিজিজ) বলা শুরু হয়। হালের ডায়াবেটিস, স্থুলত্ব ইত্যাদিও সামাজিক রোগ। কারণ সমাজ ফাস্ট ফুড, হাইব্রিড ফুড, ভক্ষক সমাজ, হয়ে ওঠেছে। ধর্ষণ কীভাবে সিফিলিস, গণোরিয়ার মতো অথবা ডায়াবেটিস কিংবা স্থুলত্বের মতো রোগ। আমাদের মাথা এতোটা খারাপ কেন। ধর্ষণ একটি ভয়াবহ ‘অপরাধ’। জঘন্য এই অপরাধটিকে ‘সামাজিক ব্যাধি’ বলা বন্ধ করুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ