শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০১:০৫ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সান্তাহারে ট্রেনে র‌্যাবের অভিযানে ১০৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

আবু মুত্তালিব: [২] আদমদীঘির সান্তাহারে জয়পুরহাট র‌্যাব-৫ এর সদস্যরা আন্ত:নগর নীলসাগর ট্রেনে অভিযান চালিয়ে ১০৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ফরহাদ হোসেন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

[৩] ফরহাদ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। গত মঙ্গলবার রাতে চিলাহাটি থেকে ঢাকাগামী আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে তল্লাশি করে ওই পরিমান ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। পাদিন গতকাল ১৪ সেপ্টেম্বর বুধবার সকালে সান্তাহার জিআরপি থানায় সোর্পদ করে একটি মামলা দায়ের করেন।

[৪] পুলিশ জানায়, র‌্যাব-৫ এর ওয়ারেন্ট অফিসার সোহরাব হোসেনের নেতৃত্বে সঙ্গীয় র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি একটি বগিতে তল্লাশী কালে যাত্রী বেশে বসে তাকা ফরহাদ হোসেনকে তল্লাশি করে ১০৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়