শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মাদকাসক্তের সঙ্গে তুলনা করলেন মেগান মের্কেল

লিহান লিমা: [২] ফরচুনের ‘মোস্ট পাওয়ারফুল ওম্যান নেক্সট জেনারেশন ভার্চুয়াল সামিট’ এ মার্কিন অভিনেত্রী ও ব্রিটিশ রাজবধূ মেগান মের্কেল সামাজিক মাধ্যমের ঝুঁকিপূর্ণ দিকগুলো নিয়ে আলোকপাত করেন। মেগান এই সময় অনলাইন ব্যবহারকারীদের মাদকাসক্তদের সঙ্গে তুলনা করেন। স্কাই নিউজ

[৩]মেগান বলেন, ‘আমি এখন আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছি না। নিজের পছন্দে কোনো অ্যাকাউন্ট না রাখার সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি জানি না সেখানে কি হচ্ছে, এবং নানা ভাবে আমার এই সিদ্ধান্তটি আমার জন্য ভালো হয়েছে।’ মেগান আরো বলেন, ‘অনেকে সামাজিক মাধ্যমে আসক্ত হয়ে পড়েছে, এটি আমাদের দৈনন্দিন সংস্কৃতির অংশ হয়ে পড়েছে।’

[৪]ব্রিটিশ রাজপুত্র হ্যারিকে বিয়ের পূর্বে ব্যক্তিগত ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটার অ্যাকউন্ট চালাতেন মেগান, দ্য থিগ নামে তার নিজের একটি লাইফস্টাইল ব্লগ ও ছিলো। ২০১৮ সালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি বন্ধ করে দেন তিনি। বিয়ের পর ‘সাসেক্স রয়্যাল’ নামে যৌথ অফিসিয়াল অ্যাকাউন্ট খোলেন হ্যারি-মেগান। তবে রাজপরিবার থেকে আলাদা হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তারা অ্যাকাউন্টটি নামিয়ে ফেলেন।

[৫]একমাত্র সন্তান হ্যারিসন আর্চি কে নিয়ে কথা বলতে গিয়ে মেগান বলেন, একজন মা হিসেবে আর্চির জন্য বিশ্বকে সেরা করে তোলার প্রয়োজন অনুভব করছেন তিনি। মেগান বলেন, ‘আমি যা কিছু করছি সবই আমাদের পুত্র আর্চির জন্য।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়