শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ১১:৫৮ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমিরাতের পণ্যবাহী কার্গো পৌঁছলো ইসরায়েলে, অপেক্ষায় বাহরাইন

সিরাজুল ইসলাম: [২] এমএসসি প্যারিস নামে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই জেবেল আলি বন্দর থেকে ইলেকট্রনিকস, আয়রন ও ফায়ার ফাইটিং পণ্য নিয়ে ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করেছে। এর মধ্য দিয়ে দেশ দুইটির মধ্যে নৌবাণিজ্য রুটও চালু হলো। আরব নিউজ

[৩] হাইফা বন্দর বোর্ডের চেয়ারম্যান এশেল আরমোনি বলেছেন, প্রাথমিকভাবে এমএসসি সপ্তাহে একবার হাইফায় পণ্য নিয়ে যাবে এবং পরে এ সংখ্যা আরও বাড়তে পারে।

[৪] ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বাণিজ্যিকে ‘বিশাল কিছুর সূচনা’ বলে অভিহিত করেছেন। তিনি পার্লামেন্টে বলেন, দুবাই থেকে আনা পণ্য তাদের জন্য অনেক বেশি সাশ্রয়ী হবে। গালফ নিউজ

[৫] ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, আমিরাতের সঙ্গে তাদের বার্ষিক বাণিজ্যিক বিনিময় ৪০০ কোটি ডলারে উন্নীত হতে পারে।

[৬] আগস্টে আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এ চুক্তি হয়। এরপর থেকে তাদের মধ্যে বিমান যোগাযোগ শুরু হয়েছে। রয়টার্স

[৭] ইসরায়েলের সঙ্গে বাহরাইনও সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করেছে। বাহরাইনি কার্গো জাহাজ খলিফা বিন সালমান বন্দর থেকে হাফিয়া বন্দরে উদ্দেশ্যে ছেড়ে যাবে শিগগিরই। ইয়েনি শাফাক

[৮] সম্প্রতি ইসরায়েলের জন্য আকাশ সীমা খুলে দিয়েছে জর্ডান। এর আগে আকাশ সীমা খুলে দেয় সৌদি আরব। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়