শিরোনাম
◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে শত কোটি টাকা নিয়ে উধাও আর্থিক প্রতিষ্ঠান এ.ই.সি.ও.এস

মিল্টন খন্দকার: [২] গত ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের লোকজন সিটি কর্পোরেশনের হোসেন মার্কেট এলাকায় অস্থায়ী কার্যালয় থেকে পালিয়ে যায়।

[৩] এ.ই.সি.ও.এস এর প্রায় ৩ হাজার গ্রাহক সর্বস্ব হারিয়ে পথে বসে গেছে। এঘটনায় ভুক্তভোগী এবং ওই প্রতিষ্ঠানে একজন কর্মী তাসলিমা বেগম নিশি বাদী হয়ে মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া কোনো উপায়ন্ত না পেয়ে বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শত শত ভুক্তভোগী মানববন্ধ ও জেলা প্রশাসকের কাছে স্বারক লিপি প্রদান করেছেন। ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে প্রতারক পলাতকদের দ্রুত গ্রেফতার করে অসহায়দের টাকা ফেরত দেয়ার আহবান জানান।

[৪] মানববন্ধনে উপস্থিতরা জানান, ট্রেনিং করানোর কথা বলে প্রথমে সদস্যদের কাছ থেকে ভর্তি বাবদ দুই হাজার টাকা করে নেয় প্রতারকরা। পরে কৌশলে গাজীপুর সিটি কর্পোরেশেনর ছোট দেওড়া এলাকার পারভিন আক্তারের কাছ থেকে সাড়ে সাত লাখ, লাভলি বেগমের কাছ থেকে তিন লাখ, টঙ্গী এলাকার জরিনার কাছ থেকে দুই লাখ, নাসরিনের কাছ থেকে দশ লাখ, জেলার কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার ফারহানা আক্তার মুক্তার এক কোটি, পশ্চিম ভুরুলিয়া এলাকায় তাসলিমা বেগম নিশীর কাছ থেকে আট লাখ ষাট হাজার, ঢাকা যাত্রাবাড়ী এলাকার আয়েশা আক্তারের কাছ থেকে এক কোটি নেয়। প্রত্যেকে স্বর্ণ ও জমি বিক্রি করে টাকা গুলো জমা দেয়। এভাবে প্রায় তিন হাজার মহিলা সদস্যদের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।

[৫] মামলার বাদি মানববন্ধনে উপস্থিত হয়ে বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের বড় দেওড়া এলাকার মো: দুলাল, বগুড়া জেলার ফয়জুল কাদির শাকিল, বরিশালের জামান মাহবুবুল রিয়াজ, মরিফম বেগম নুপুর, কুমিল্লার শেখ ফরিদ, রাজশাহীর মাহবুব আলম, রংপুরের খাদিজা আক্তার মুন্নি গাজীপুরে গ্রাহদের অধিক মুনাফার লোভ দেখায়। পরে কয়েক কিস্তিতে গ্রাহকদের প্রত্যেকের কাছ থেকে ৫ লাখ ৭লাখ আবার কারো কাছ থেকে ১০-২০লাখ টাকাও নিয়েছে।

[৬] কিন্তু মুনাফাসহ টাকা ফেরত দেয়ার ঠিক আগের দিন রাতে প্রতারকরা পালিয়ে যায়। পরদিন অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। গত তিন মাসে প্রতারকাসপ্রায় কয়েক’শ কোটি টাকা নিয়ে পালিয়েছে। এ ঘটনা মামলা দায়েরের পর ভোলা জেলা থেকে সাত প্রতারকদের মধ্যে মরিয়ম বেগম নুপুর এবং জামান মাহবুব রিয়াজ নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ