শিরোনাম
◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৪:১১ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের ভ্যাকসিন ট্রায়ালে যৌথ অর্থায়নে রাজী নয় বাংলাদেশ, নিজেদের অর্থেই ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

লাইজুল ইসলাম: [২] কোভিড ভ্যাকসিন ট্রায়ালের আবেদন করে চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেড। আইসিডিডিআরবি ট্রায়াল চালাবে বলে সিদ্ধান্ত হয়। কিন্তু হঠাৎ করে বিষয়টি থেমে যায়। সিনোভ্যাক সরকারের কাছে অর্থায়ন চাওয়ার পরই পুরো বিষয়টি অনিশ্চয়তায় পড়েছে।

[৩] বাংলাদেশ সরকার অনুমোদন দিতে বিলম্ব করায় এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সিনোভ্যাক। ২২ সেপ্টেম্বর তারা একটি চিঠি দিয়ে জানিয়েছে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত অর্থ অন্য দেশে খরচ হয়েছে। তাই তারা সরকারের অর্থ সহায়তা চাচ্ছে।

[৪] এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, আমাদের কাছে আবেদনের পর আবার অর্থের দাবি করা বিষয়টি বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে সিনোভ্যাক হয়তো বাংলাদেশে আসতে চাচ্ছে না। তাই তারা এখন বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছে।

[৫] স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে বলেছেন, সিনোভ্যাককে নিজেদের অর্থেই ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে। ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি চাওয়ার সময় সিনোভ্যাক নিজেদের খরচে তা করবে বলেছিল। তারা আমাদের এক লাখ ডোজ ফ্রি দেবে। সে কারণেই তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল।

[৬] এই কারণে টিকার পরীক্ষামূলক প্রয়োগের প্রক্রিয়াটি থেমে গেল কি না জানতে চাইলে জাহিদ মালেক বলেন, এটা নির্ভর করছে সিনোভ্যাকের ওপর।

[৭] স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান সাম্প্রতিক সময়ে গণমাধ্যমকে বলেছেন, ৩০ কোটি টাকা দাবি করেছে সিনোভ্যাক। এছাড়া আরও দুটি দেশ তাদের ভ্যাকসিন ট্রায়ালের আবেদন করেছে। ভারত ও রাশিয়া আবেদন করেছে। তাদের বিষয়ে সিদ্ধান্ত নিবে সরকার। এ সংক্রান্ত ফাইন প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ