শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদিতমারীতে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

নুরনবী সরকার: [২] তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটের আদিতমারীতে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই কাইয়ুম আলী (৫৫) মারা গেছেন।

[৩] মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজ বাড়ি উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া মোজাফ্ফরের মিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু বাচ্চাকে কোলে নেয়া নিয়ে কাইয়ুমের স্ত্রীর জমিরনের সাথে মঙ্গলবার দুপুরে বিবাদ লাগে কাইয়ুমের ছোট ভাই সফিয়ার রহমান সফি'র (৪৬)। এক পর্যয়ে উত্তেজিত হয়ে দেবর ভাবি'র হাতাহাতির ঘটনা ঘটে।

[৫] এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে ছোট ভাই সফির হাতে মারপিটের শিকার হন হৃদযত্রের রোগী কাইয়ুম আলী। এতে গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিলে চিকিৎসকরা কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবার মরদেহ নিয়ে বাড়িতে ফিরে।

[৬] খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ বিকেলে ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে পুরো পরিবারে পলাতক রয়েছেন ছোট ভাই সফিয়ার রহমান সফি।

[৭] আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।সম্পাদনা:সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়