শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসিকে অনেক সম্মান করেন বলেই আলোচনার জন্য তার বাড়িতেই গিয়েছিলেন কোচ কোম্যান

স্পোর্টস ডেস্ক: [২] অনেকেই আন্দাজ করে নিয়েছিলেন কোচের সঙ্গে মেসির সম্পর্কটা শুরুর আগেই শেষ হয়ে যাচ্ছে। তবে এই বিতর্ক মোটামুটি থেমে যাওয়ার পর এবার মুখ খুলেছেন রোনাল্ড কোম্যান।

[৩] কোম্যান জানিয়েছেন, বিশ্বসেরা ফুটবলারকে তিনি কতটা সম্মান করেছেন সে সময় তা তিনিই জানেন। এমনকি অন্যদের সঙ্গে ফোনকলে কথা বললেও, লিওর সঙ্গে কথা বলতে তার বাড়িতে ছুটে গিয়েছিলেন স্বয়ং কোচ।

[৪] কারণ নেট দুনিয়ায় একটা খবর বেশ সরব হয় আর সেটা হলো মেসির ক্লাব ছাড়তে চাওয়ার বড় একটি কারণ নাকি নতুন কোচ রোনাল্ড কোম্যান। এসেই তিনি যেভাবে আর্জেন্টাইন তারকাকে বলেছিলেন, এই ক্লাবে আগের মতো সুযোগ-সুবিধা পাবেন না তিনি।

[৫] আর এর পরপরই মৌসুম শুরুর আগে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মেসি। বার্সায় তার ভবিষ্যৎ যখন সুতোয় ঝুলছিল তখনই তার বাসায় মুখোমুখি আলোচনা করতে ছুটে যান বলে জানিয়েছেন কোম্যান।

[৬] গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কোম্যান জানান, কোচ হিসেবে চুক্তি স্বাক্ষরের পরপরই তিনি লিওর সঙ্গে যোগাযোগ করেন। তিনি মেসির বাড়িতে যান এবং ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। ক্লাবের ওপর তার ক্ষোভ ছিল পুরোপুরি পরিষ্কার। যাই হোক, সবকিছু ভালোমতোই শেষ হলো এবং যা প্রত্যাশা করেছিলাম, সবই সে করেছে।

[৭] ক্লাবের সতীর্থ সুয়ারেজের বিদায় নিয়েও তীব্র সমালোচনা করেন মেসি। বলেন, উরুগুইয়ান তারকাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে, যেটা তার প্রাপ্য নয়। এ জন্যও অনেকে কোম্যানকে দায়ী করেন। তবে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এ কোচ।

[৮] ন্যু ক্যাম্প থেকে মেসির বাড়ি মাত্র ১২ মাইল দূরে। যেখানে আছে নিজের একান্ত ফুটবল পিচ, সুইমিং পুল, ইনডোর মাঠ। সেখানেই তার সঙ্গে আলোচনায় বসেন কোম্যান। এবং সেই আলোচনার ফসলই নাকি মেসির ক্লাব না ছাড়ার সিদ্ধান্ত। - মার্কা/ যমুনা টিভি

  • সর্বশেষ