শিরোনাম
◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানবন্দর ও যাত্রীদের নিরাপত্তায় কোন আপোষ নয়: বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

লাইজুল ইসলাম: [২] বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেন, যেকোনো ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ও মোকাবেলার জন্য বিমানবন্দরে কর্মরত সবাইকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করার চেষ্টাকারীদের কোন প্রকার ছাড় প্রদান করা হবে না।

[৩] তিনি আরো বলেন, দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও ইতোমধ্যে ফায়ার এলার্ম সিস্টেম, ডুয়েল ভিউ স্ক্যানিং মেশিন, ই.টি.ডি, আন্ডার ভেহিকেলস স্ক্যানিং সিস্টেমসহ সকল আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হয়েছে।

[৪] প্রতিমন্ত্রী বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ কাজে হাত দেয়া হয়েছে। মোট ২,৭৬০ কোটি টাকা ব্যয়ে একাজ সম্পন্ন হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৪৫১ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে রানওয়ে শক্তিশালী করণ ও এয়ার ফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপন কাজ সমাপ্তির পথে। দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২,৩০৯ কোটি টাকা ব্যয়ে এখানে নতুন আধুনিক টার্মিনাল ভবন, কার্গো ভবন, কন্ট্রোল টাওয়ার, প্রশাসনিক ভবন, মেইন্টেনেন্স ভবন, এপ্রোন, ট্যাক্সিওয়ে ও ইউটিলিটি স্টেশন নির্মাণ করা হবে। এই কাজ সমাপ্তির পর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হবে একটি সর্বাঙ্গীণ আধুনিক বিমানবন্দর।

[৫] মাহবুব আলী বলেন, যাত্রীসেবার মান উন্নয়নে দেশের সব বিমানবন্দরের সাথে সাথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও কার্যক্রম পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিমান যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে নিরাপদ ও স্বস্তির পরিবেশ তৈরী করা হচ্ছে। বর্তমান সময়ে এ বিমানবন্দরের নিরাপত্তা, যাত্রী ও কার্গো হ্যান্ডেলিং কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে এই বিমানবন্দরের আন্তর্জাতিক লাউঞ্জ স¤প্রসারণ করা হয়েছে। সুপরিসর এই লাউঞ্জ হতে বিমান উঠা-নামা সরাসরি প্রত্যক্ষ করা যায় যা যাত্রীদের অপেক্ষার সময়কে উপভোগ্য করে তুলবে।

[৬] সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ফুল স্কেল এয়ারপোর্ট ইমারজেন্সি এক্সেরসাইজ- ২০২০ ও আন্তর্জাতিক লাউঞ্জের স¤প্রসারিত অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

  • সর্বশেষ