শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মহড়া

কালীগঞ্জ প্রতিনিধি: [২] ‘‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকশই উন্নয়ন’’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে র‌্যালী শেষে এ মহড়া অনুষ্ঠিত হয়।

[৩] কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলার পরিষদ চত্ত্বরে মহড়া অনুষ্ঠিত হয়।

[৪] পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

[৫] এ সময় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় জনগণের সুদীর্ঘ অনুশীলন, অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তা আধুনিক তথ্য প্রযুক্তির সাথে সমন্বয় করে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তুলতে হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়