শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৪:৩৭ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ রাতে আর্জেন্টিনা- বলিভিয়া মুখোমুখি, হার এড়াতে চাইছেন আর্জেন্টাইন কোচ

স্পোর্টস ডেস্ক : [২] কোনোরকম দ্বিধা না করে আর্জেন্টিনার কোচ জানিয়ে দিলেন, বলিভিয়ার বিপক্ষে ন্যুনতম পয়েন্ট পেলেই খুশি হবেন তিনি।

[৩] সমুদ্রপৃষ্ট থেকে তিন হাজার ৬০০ মিটার উঁচুতে অবস্থিত এরনান্দো সাইলসে কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে যাচ্ছে বলিভিয়া ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।

[৪] এই মাঠে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অতীত পারফরম্যান্স মোটেও আশা জাগানিয়া নয়। বলিভিয়ার বিপক্ষে যে সাতবার তারা হেরেছে, সবকটিই এখানে। তিন বছর আগে সবশেষ দেখাতেও হেরেছিল ২-০ গোলে।

[৫] তাই নিজেদের সাম্প্রতিক ফর্ম, টানা আট ম্যাচ জয়ের আত্মবিশ্বাস-কোনোকিছুই স্কালোনিকে অতি আত্মবিশ্বাসী করে তুলছে না। বরং কঠিন পরীক্ষার আগে মাটিতে পা রাখছেন তিনি। লক্ষ্য কি? এমন প্রশ্নের জবাবে হার এড়ালেই খুশি হওয়ার ইঙ্গিত দিলেন কোচ।

[৬] ১৫ বছর আগে জার্মানি বিশ্বকাপ বাছাইপর্বে সবশেষ এই মাঠে জিতেছিল আর্জেন্টিনা, ২০০৫ সালে। সেই ম্যাচে খেলেছিলেন আজকের কোচ স্কালোনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিকল্পনা সাজানোর ইঙ্গিত দিলেন তিনি - বিডিনিউজ/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়