শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গ, অ‌ন্তিম ল‌গ্নে এভারটনকে হারা‌লো লিভারপুল ◈ আমি পা‌কিস্তান দ‌লে খেলার যোগ্য নই, বললেন রিজওয়ান ◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল!

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শীতে সামাজিক অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মানতে হবে, চিকিৎসা সেবা সংক্রান্ত সব কিছুই প্রস্তুত আছে: স্বাস্থ্য ডিজি

লাইজুল ইসলাম: [২] অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, শীত নিয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী আমরা কাজ করছি। আমরা বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। হাসপাতালগুলোর প্রধানদের শীত জনিত রোগে আক্রান্তদের চিকিৎসায় সুব্যবস্থা গ্রহণ করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, যেসব হাসপাতালগুলোকে নন-কোভিড করা হয়েছে সেগুলোকে প্রয়োজনে আবারও কোভিড হাসপাতালে পরিণত করা হবে। যেসব চিকিৎসকদের স্ব স্ব কর্মস্থলে পাঠানো হয়েছে তাদের আবার ফিরিয়ে আনা হবে। স্বাস্থ্যসেবা কর্মীদের শীতে কোভিড চিকিৎসায় কি কি করতে হবে সেই প্রশিক্ষণ দেয়া হবে ও হচ্ছে।

[৪] খুরশীদ আলম বলেন, ইউরোপ-আমেরিকার মতো আমাদের দেশের শীত নয়। সেখানে শীত অনেক বেশি তীব্র হয়। তারপরও শীত প্রধান দেশে কিভাবে কি করা হয়েছে তা আমরা দেখেছি। আমাদের দেশের পরিবেশ অনুযায়ী আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো।

[৫] মহাপরিচালক বলেন, নো মাস্ক নো সার্ভিস ভিত্তিতে পর্যটন এলাকায় হোটেলগুলো চলবে। পিকনিক ও বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত জনসমাগম ঘটানো যাবে না। এসব অনুষ্ঠান আয়োজন করতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। সচেতনতা সৃষ্টি হতে হবে নিজের মধ্যেই।

[৬] ডিজি বলেন, শীতে যেসব রোগ বেশি হয় সেই হিসেবে চিকিৎসা ও চিকিৎসা সামগ্রী হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ রাখতে একটি নির্দেশনাও দেয়া হয়েছে। কোনো ধরনের অবহেলা করা যাবে না। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়