শিরোনাম
◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি ◈ চার অপরাধে ড. ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি অধ্যাপক কার্জনের ◈ দুপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা ◈ বাংলা‌দেশ নারী দল স্কটল্যান্ডে ত্রিদেশীয় টুর্না‌মেন্ট খেলবে  ◈ বিশ্বকাপে মে‌ক্সি‌কোর বিপক্ষে খেলতে চান না ‌লিও‌নেল মেসি  ◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৫:২১ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাঁতের চিকিৎসার জন্য ঢাকা এসেছিলেন রেজিয়া, প্রাণ গেল বাসের নিচে

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মৎস্য ভবন মোড়ে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার মেয়ে। এ ঘটনায় মালঞ্চ পরিবহনের চালককে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ঘাতক বাসটি।

রেজিয়া খাতুন। দাঁতের চিকিৎসার জন্য গ্রামের বাড়ি পাবনা থেকে পাঁচ-ছয় দিন আগে ঢাকায় আসেন। কাজ শেষ করে মেয়েকে নিয়ে বোনের বাসা মিরপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু মৎস্য ভবনের মোড়ে সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় রেজিয়ার প্রাণ। গুরুতর আহত অবস্থায় মেডিকেলে রয়েছেন মেয়ে।

স্বজনরা জানান, সোমবার বিকেলে ছেলে আবুল হাসান নিজেই মা ও বোনকে মৎস্য ভবন মোডে নিয়ে যায় গাড়িতে উঠিয়ে দেয়ার জন্য। সে সময় মালঞ্চ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রেজিয়া বেগমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রেজিয়ার ছেলে বলেন, মা স্পটে কথা বলছিল। হাসপাতালে আসতে আসতে মারা যায়।আহত রিনা দুই পায়েই আঘাত পেয়েছেন।

এএসআই আবদুল খান বলেন, পারাপার হতে গিয়ে তারা বাসের নিচে পড়ে যায়। বাসটিকে জব্দ করা হয়েছে।এদিকে ঘাতক বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়