শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০১:১০ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষকদের শাস্তির দাবীতে রাঙামাটি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন কমিটির উদ্যোগে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি : [২] ধর্ষকদের শাস্তির দাবীতে রাঙামাটি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন কমিটি উদ্যোগে মানববন্ধন প্রতিবাদ কর্মসুচী পালন করা হয় । সাবেক মানব অধিকার কমিশনের সদস্যা নিরুপা দেওয়ানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, এাডভোকেট সুম্মিতা চাকমা, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, মৈত্রী দেওয়ান, টুকু তালুকদার, সৈকত রঞ্জন চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদের রাঙামাটি জেলা নেত্রী শামীম আরা বেগম, ছাত্র নেতা বিটন চাকমা ও নাগরিক অধিকার কমিটির এমজিসান বখতেয়ারসহ আরো অনেকে।

[৩] বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি নারী ধর্ষণের জোন হিসেবে পরিণিত হয়েছে। কিন্তু ধর্ষকদের কোন বিচার হচ্ছে না। সারা দেশে যে হারে নারী শিশু ধর্ষণ, গণধর্ষণ হত্যার ঘটনা বাড়ছে তা একটি সভ্য দেশে মানায় না। ধর্ষকরা ধর্ষণ করেও আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে। তারা পেয়ে বার বার ধর্ষণ করার সাহস পাচ্ছে। দেশে আর যেন একটিও যেন ধর্ষণের ঘটনা না ঘটে সেজন্য দেশের আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে দাবী জানানো হয়।

[৪] জেলা প্রশাসকের কার্য্যলয়ের সামনে সকাল ১০টা হতে প্রায় দুইঘন্টা ব্যাপী মানব-বন্ধন আয়োজনে বিভিন্ন সংগঠন ,সংস্থা অংশগ্রহনসহ সিএইচটি ওমেন এ্যাক্টিভিস্ট ফোরাম.লংগদু উপজেলা সচেতন ছাত্র-ছাত্রীবৃন্ধ ব্যানারে অংশ গ্রহন করে। ধর্ষকদের চিত্র অংকন ,নাটকের মাধ্যমে কর্মসুচী করা হয় । সম্পাদনা : আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়