শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলাই পর্যন্ত রাজধানীর ৯.৮ ভাগ মানুষ করোনা আক্রান্ত ছিলো, শনাক্তদের ৮২ ভাগের কোনো লক্ষণ ছিলো না

লাইজুল ইসলাম: [২] রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ আইসিডিডিআরবি’র যৌথ জরিপে আরো বলা হয়, রাজধানীর ৪৫ ভাগ মানুষের শরীরে কোভিড-১৯ অ্যান্টিবডি পজিটিভ পাওয়া গেছে। যদিও বস্তি অঞ্চলে এই হার ৭৪ শতাংশ বলে জানানো হয়েছে।

[৩] রাজধানী ঢাকার ২৫টি ওয়ার্ডে ১২ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৯.৮ শতাংশের মধ্যে। এই সংখ্যার মধ্যে ৬০ ও তার বেশি বয়সের মানুষ বেশি আক্রান্ত যে হার ২৪ শতাংশ। অন্যদিকে, ১৫ থেকে ১৯ বছরের বয়স্কদের মধ্যে আক্রান্তের হার ১৮ শতাংশ।

[৪] গত ১৮ এপ্রিল থেকে ৫ জুলাইয়ের মধ্যে জরিপ করে এই তথ্য পাওয়া গছে। এছাড়া দ্বিতীয়বার কোভিড-১৯ আক্রান্ত হওয়ার কিছু তথ্যও বাংলাদেশে পাওয়া গেছে সেমিনারে জানানো হয়।

[৫] সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের ডিজি ডা. এ বি এম খুরশীদ, ইউএসএআইডি মিশনের পরিচালক ডেরিক এস ব্রাউন ও আইসিডিডিআরবি’র বাংলাদেশ নির্বাহী ড. তাহমিদ আহমেদ।

[৬] সেমিনারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রমণের প্রথম পর্যায়ের নানা তথ্য, গবেষণা উপাত্ত তুলে ধরেন।

[৭] সোমবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকায় কোভিড-১৯ এর প্রার্দুভাব, বিস্তৃতি বিষয়ে রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর-বি) ও উন্নয়ন সংস্থা ইউএসআইডি‘র সঙ্গে মিলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এই সেমিনারের আয়োজন করে। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ