শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবছর হচ্ছে না বিপিএল, গণমাধ্যমকে বললেন পাপন

নিজস্ব প্রতিবেদক : [২] চলতি বছর আর বিপিএল আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিসিবির এই বড় কর্তা।

[৩] বিপিএলের সঙ্গে অনেক কারিগরি বিষয় জড়িত রয়েছে। এর ফলেই বিপিএল আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছে ক্রিকেট বোর্ড।

[৪] রোববার (১১ অক্টোবর) গণমাধ্যমের সাথে পাপন বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিপিএল এ বছর হবে না। কারণ বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়াসহ অনেক বিষয় আছে। আগামী বছর আয়োজন করা যায় কিনা সে বিষয়ে আমরা আবারও আলোচনায় বসব।

[৫] কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ নেই বলেও জানিয়েছেন পাপন। তিনি বলেন, আমাদের প্রথম কথা হচ্ছে কবে আমরা বিপিএল আয়োজন করতে পারবো। করছি কিনা এবং করলে কবে শুরু করতে পারছি এটা আমাদের প্রথম বিষয়।

[৬] যখন পারবো তখন ভাববো যে নতুন ফ্র্যাঞ্চাইজি দিব নাকি এভাবেই এবারো চালিয়ে দেব সেটি ঠিক করবো। মানে এগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, খেলাটি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়