শিরোনাম
◈ ঢাকার ১১০ কিমি নৌপথে চালু হচ্ছে বৈদ্যুতিক ওয়াটার বাস, ৪৫টি ল্যান্ডিং পয়েন্ট নির্ধারণ ◈ খুলনা-বরিশালসহ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ◈ আজ কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মেঘমুক্ত আকাশে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, পঞ্চগড়ে বাড়ছে পর্যটকের আনাগোনা ◈ রোহিঙ্গাদের ‘রাখাইনের বাঙালি’ দাবি করে মিয়ানমারের বিবৃতি কী বার্তা দিচ্ছে ◈ আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫ ◈ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে হাসনাতের ফেসবুক পোস্ট, দিলেন ৪ প্রস্তাব ◈ সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ ◈ কম দামে বেশি রফতানির মডেলে ঝুঁকি, ইউরোপে বাজার হারানোর শঙ্কা বাংলাদেশের ◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও)

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরব বিশ্বের ৯০ শতাংশ মানুষ তেলআবিবের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের বিরুদ্ধে, ইসরায়েলি জরিপ

রাশিদুল ইসলাম : [২] ইসরায়েলি এ সমীক্ষায় উত্তরদাতাদের ফিলিস্তিন কর্তৃপক্ষ, হামাস, ইরান ও ফিলিস্তিনি সংগঠনগুলোর সঙ্গে সমর্থনেরও ইঙ্গিত মিলেছে। জেরুজালেম পোস্ট

[৩] জরিপে ৯০ শতাংশ ইসরায়েলের সঙ্গে আমিরাতের স্বাভাবিক সম্পর্কের বিরুদ্ধে অভিমত দেন। ৪৫ শতাংশ বলেন এধরনের শান্তি চুক্তি বিশ্বাসঘাতকতা। ২৭ শতাংশ বলেছেন এটি অতিরিক্ত, ১০ শতাংশ বলেছেন ভন্ডামি ও ৫ শতাংশ বলেছেন এ চুক্তি ইসরায়েলের কাছে আত্মসমর্পণ। ইসরায়েলের স্ট্র্যাটেজিক মিনিস্ট্রি এ জরিপ পরিচালনা করে।

[৪] গত মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত চলা এ জরিপে অংশ নেন বিভিন্ন আরব দেশের সরকারি কর্মকর্তা থেকে আরম্ভ করে নিরাপত্তা কর্মকর্তারাও।

[৫] ইসরায়েলের স্ট্রাটেজিক এ্যাফেয়ার্স মন্ত্রী ওরিত ফারকাশ হ্যাকোহেন বলেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার পক্ষেই অধিকাংশ মানুষের মতামতের জন্যে তার দেশ সম্পর্কে ভুয়া খবর, অপপ্রচার ও ঘৃণাপূর্ণ আচরণ দায়ী যা প্রায়শঃ অনলাইন ও সামাজিক যোগাযোগা মাধ্যমগুলোতে প্রচার হয়।

[৬] ওরিত ফারকাশ হ্যাকোহেন খুব শীঘ্রই ইসরায়েলের পর্যটনমন্ত্রী হতে যাচ্ছেন এবং তিনি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি বিরুদ্ধ প্রচারণার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

[৭] ওরিত আরো বলেন আমরা ইসরায়েলকে বয়কট করার পরিবর্তে পারস্পরিক সংলাপ ও অংশীদারিত্ব গড়ে তোলার আহবান জানাব। প্রতিবেশিদের সঙ্গে আমরা শান্তি স্থাপন করতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়