শিরোনাম
◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক  ◈ যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! ◈ চসিক নির্বাচন: মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী করাতে চায় জামায়াত! ◈ রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম, সংশোধনের উদ্যোগ সরকারের ◈ সংসদের সামনের দিনগুলো কেমন হবে ◈ অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর ◈ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৪:২১ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে আরো ১৯ হাজার প্রবাসি চাকরি হারালো

রাশিদুল ইসলাম : [২] ৩২ হাজার নতুন ভিসা ইস্যু হওয়ার খবরের মধ্যে বিভিন্ন দেশের এসব প্রবাসীর চাকরি হারানোর খবর এল। অবশ্য এর আগে সৌদি ভিসা ইস্যু হয়েছিল ৩ লাখ ৪২ হাজার। গালফ নিউজ

[৩] লকডাউন কড়াকড়ির কারণে সৌদি আরবে বিভিন্ন দেশের প্রবাসি নাগরিকরা কাজ হারাচ্ছেন। স্থানীয় মিডিয়াগুলো বলছে লকডাউনের কারণে সৌদি আরবে কাজের চাহিদা ব্যাপক হ্রাস পেয়েছে।

[৪] তবে সৌদিতে কর্মসংস্থানের জন্যে নতুন ভিসা ইস্যু হলেও এসব ভিসায় কাজের সুযোগ পাওয়া যাচ্ছে মাত্র ৩ শতাংশ। তার মানে ভিসা ইস্যু হলেও এর ৯৭ শতাংশ অব্যবহৃত থাকছে।

[৫] সৌদি জয়েন্ট স্টক কোম্পানি জাদওয়া ইনভেস্টমেন্ট বলছে কোভিডের কারণে লকডাউন কড়াকড়ি ও ভ্রমণে বিধিনিষেধ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সবচেয়ে বড় বাধা।

[৬] জাদওয়া আরো বলছে শুধু প্রবাসী নয় সৌদি নাগরিকরাও কাজ পাচ্ছে না। কারণ বেসরকারি খাতে কোম্পানিগুলো কোভিড মন্দায় পড়ে গেছে। এখনো সৌদি অর্থনীতি পুনরুদ্ধারের কোনো লক্ষণ চোখে পড়ছে না। খুচরা ও পাইকারী ব্যবসায় ভোক্তা ব্যয়ের হার এখনো অনেক নিচে।

[৭] লকডাউন আংশিক প্রত্যাহার করে সৌদি কর্তৃপক্ষ কর্মসংস্থানের বাজার ফিরিয়ে আনার চেষ্টা করলেও খুব একটা সুবিধা হচ্ছে না। সৌদি তেল কোম্পানি আরামকো এবছর বার্ষিক লভ্যাংশ হিসেবে ৭৫ বিলিয়ন ডলার দেয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। ফলে পর্যটন, খাদ্য ও অন্যান্য শিল্পে মন্দা অব্যাহত রয়েছে।

[৭] তেলের দাম বৃদ্ধি না পাওয়া পর্যন্ত সৌদি বাজেটে ঘাটতি দূর হচ্ছে না বিধায় নতুন করে কর্মসংস্থান খাতে বরাদ্দ বা বিনিয়োগ সম্ভবও হচ্ছে না। দ্বিতীয় প্রান্তিকে তাই সৌদিতে বেকারত্বের হার ১৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা প্রথম প্রান্তিকে ছিল ১১.৮ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়